কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন পৌরসভার টি আলীর মোড় হতে ০১টি কাভার্ডভ্যান আটক করে। এসময় পুলিশ কাভার্ডভ্যানটি তল্লাশী করে ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত দবিরুলের বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ দবিরুল ইসলাম প্রকাশ রাজিব
পিতা- মোঃ আব্দুল হক
গ্রাম- রহিমানপুর প্রকাশ লক্ষীপুর গোয়ালপাড়া
থানা- ঠাকুরগাঁও সদর
জেলা- ঠাকুরগাঁও
এ-সংক্রান্ত কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
