সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ অভিযুক্ত আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ অভিযুক্ত আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ অভিযুক্ত আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা শহিদের নল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজন আসামির মধ্যে চারজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই কিশোরীর একজন নবম শ্রেণির (১৬) এবং অন্যজন অষ্টম শ্রেণির (১৫) শিক্ষার্থী। বুধবার রাতে তারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তদের চারজনকে আটক করে। তবে ঘটনার সাথে জড়িত আরও তিনজন এখনো পলাতক রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুই ছাত্রীকে ধর্ষণের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশি অভিযান শুরু হয়। আমরা এখন পর্যন্ত চারজনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকি তিনজনকে গ্রেপ্তারের জন্য আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"

ভুক্তভোগী দুই কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মোঃ কামাল উদ্দিন  বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম দক্ষিণ।