সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চবির শিক্ষার্থী সাকিবের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন শাহ মাহফুজুল হক

চবির শিক্ষার্থী সাকিবের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন শাহ মাহফুজুল হক

চবির শিক্ষার্থী সাকিবের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন শাহ মাহফুজুল হক


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তরুণ বাসিন্দা মোহাম্মদ আরিফুল ইসলাম সাকিব–এর আকস্মিক মৃত্যু স্থানীয় জনপদে নেমে এনেছে গভীর শোকের ছায়া। 

এই অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক।

শোকবার্তায় তিনি বলেন, “একজন সম্ভাবনাময়, সৎ ও মেধাবী তরুণ শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক সংবাদ পাওয়ার পর এডভোকেট শাহ মাহফুজুল হক জাহাজমারা ইউনিয়নের স্থানীয় দায়িত্বশীলদের নিয়ে মরহুম সাকিবের কবর জিয়ারত করেন। এরপর তিনি সাকিবের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি শোকাহত পরিবারকে তিনি আর্থিক সহায়তাও করেন।

স্থানীয়দের মতে, সাকিব শুধু একজন মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীই ছিলেন না; তিনি ছিলেন শান্ত স্বভাবের, ভদ্র, দায়িত্বশীল এবং সকলের প্রিয় একজন তরুণ। তার মৃত্যুতে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকার মানুষের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।

 তারা জানান, সাকিবের মতো সম্ভাবনাময় তরুণকে হারানো পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতি।

মরহুম সাকিবের মৃত্যুতে হাতিয়াজুড়ে শোকের স্রোত বইছে। সামাজিক বিভিন্ন মহলও শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেছে।