শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

আল্লাহকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারী ভন্ড বাউল আবুল সরকারের বিচার তথা সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন মুসলিম জনতার ব্যানারে শুক্রবার (২৮ নভেম্বর) জুমা নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন, জামে মসজিদের খতিব মুফতি মুহতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দপুর উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুল হুদা, 
সাব্বির আহমেদ, মাওলানা সাজিদ, আব্দুল আজিম প্রমুখ। বক্তারা আল্লাহকে কটাক্ষকারীকে দ্রুত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান। 

জামে মসজিদের খতিব মুফতি মুহতাসিম বিল্লাহ বলেন, এদেশে কোন ব্যক্তি বিশেষ তথা রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেই মামলা হয়, অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে আন্দোলন হয়। অথচ মহান আল্লাহ তায়ালার সাথে বেয়াদবি করা ভ্রান্ত সম্প্রদায় বাউলদের একজনকে আটক করা হলেও বিচার করা হচ্ছেনা।

বরং কেউ কেউ এই শয়তানের চেলা ভন্ড বাউলের পক্ষ নিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। যা একটা মুসলিম প্রধান দেশের জন্য চরম লজ্জাজনক। মুসলিম পরিচয়ে এমন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মুসলিম বলাতো দূরের কথা জন্ম পরিচয় নিয়েও সন্দেহ আছে। এরা মূলত: ইহুদি ও ব্রাহ্মণ্যবাদী চক্রের দালাল। এরা মুসলিম বিদ্বেষী ও বাংলাদেশ বিরোধী কুচক্রী। 

যারা কৌশলে আল্লাহ, রাসূল (সা.), ইসলাম ও কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিভ্রান্তি ছড়িয়ে মুসলিম সমাজ তথা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির মাধ্যমে ষড়যন্ত্র কার্যকর করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন তথা সুবিধা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। এই চক্র মুসলিম তথা বাংলাদেশের জন্য ক্ষতিকর। 

সরকার এদের খপ্পরে পড়ে আল্লাহর দুশমন বাউলের ধৃষ্টতার বিচার নিশ্চিতে কালক্ষেপণ করে দেশপ্রেমিক মুসলিম জনতার সাথে প্রতারণা করে চলেছে। যা কোন ইমানদার মুসলমান মেনে নিতে পারে না। তাই অনতিবিলম্বে কুলাঙ্গার আবুল সরকার বাউলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।

হাফেজ নুরুল হুদা বলেন, বাংলাদেশ বহু ওলি আউলিয়া পীর মশায়েখের পবিত্র পদচারণায় সমৃদ্ধ। এখানে অসংখ্য মসজিদ মাদরাসায় লাখ লাখ আলেম, হাফেজ, মুফতির বাস। এদেশে ইসলাম বিদ্বেষী কারো ঠাঁই নেই। তাই দ্রুত বাউল আবুল সরকারের ফাঁসি দিতে হবে। নয়তো প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে প্রশাসন তথা সরকারকে হুশিয়ার করেন তিনি।