সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটিকছড়িতে ব্যবসায়ীর উদ্যোগে খাল প্রতিরক্ষা বাঁধ সংস্কার

ফটিকছড়িতে ব্যবসায়ীর উদ্যোগে খাল প্রতিরক্ষা বাঁধ সংস্কার

ফটিকছড়িতে ব্যবসায়ীর উদ্যোগে খাল প্রতিরক্ষা বাঁধ সংস্কার

ফটিকছড়ি পৌরসভার অবহেলিত ও ভাঙনকবলিত ধুরুং খালের প্রতিরক্ষা বাঁধ সংস্কারে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সমাজসেবক, ব্যবসায়ী ও ফটিকছড়ি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ এমরান। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে, আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য এই মেয়র পদপ্রার্থী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খালের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশে জিও ব্যাগ ও সিসি ব্লক দিয়ে সংস্কার কাজ শুরু করেছেন। এই মহতী উদ্যোগের ফলে দীর্ঘদিনের স্থায়ী দুঃখ ঘুচতে চলেছে ফটিকছড়ির প্রধান বাণিজ্যিক কেন্দ্র বিবিরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর বর্ষা মৌসুমে ধুরুং খালের তীব্র পাহাড়ি ঢল ও ভাঙনে বিলীন হয়ে যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট। বিশেষ করে উপজেলার ঐতিহ্যবাহী বিবিরহাট বাজারটি প্রতি বছরই খালের গর্ভে বিলীন হওয়ার চরম ঝুঁকিতে থাকে। বিগত বর্ষাতেও খালের বাঁধ ভেঙে বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বাজার এবং পৌর এলাকাকে ভাঙন থেকে রক্ষা করতে মোহাম্মদ এমরান নিজ উদ্যোগে খালের প্রতিরক্ষা বাঁধ সংস্কার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। 
বর্তমানে খালের সবচেয়ে ভাঙনপ্রবণ অংশে তড়িঘড়ি করে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং তার ওপর সিসি ব্লক বসিয়ে বাঁধটিকে মজবুত করা হচ্ছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই বিশাল কর্মযজ্ঞ চলায় প্রশংসায় ভাসছেন এই সম্ভাব্য মেয়র পদপ্রার্থী। 

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: