সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ।

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ।

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) এর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ শনিবার সকাল থেকে বিকাল পযন্ত স্বাস্থ্য সেবা ও  সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প' এর আওতায় জনকল্যাণমূলক কর্মসূচীর অংশ হিসেবে লোগাং জোন (৩ বিজিবি) এর অধীনস্থ কেষ্টমনিপাড়া টিওবি সংলগ্ন যাত্রী ছাউনী নামক স্থানে সেবা প্রদান করা হয়।

বিজিবির সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ শতাধিক  পাহাড়ী নারী পুরুষ শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়ছে।


ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক , এএমসি। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জন্য এ ধরনের চিকিৎসা সেবা অত্যন্ত প্রয়োজনীয় ও প্রশংসনীয়।

বিজিবি সূত্র জানায়,সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। 

আজিজুর রহমান শাহীন পানছড়ি উপজেলা প্রতিনিধি