রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ৭১৬ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

কসবায় ৭১৬ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

কসবায় ৭১৬ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

কসবা পৌরসভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭১৬টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ কর্মসূচির আওতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। রোববার সকালে কসবা পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ ছামিউল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপসহকারী জিয়াউর হোসেন ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন। পৌর প্রশাসনের তত্ত্বাবধানে পুরো বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, 

সাবেক সভাপতি আলী আশরাফ, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, বশির চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। তিনি জানান, জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছ। বিতরণ কার্যক্রমে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন। সংশ্লিষ্টরা জানান, স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে চাল পৌঁছে দেওয়া হয়েছে। চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম