শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুখ্যাত মাদক কারবারী রুবেলসহ এক নারী সহযোগী গ্রেফতার, মোটরসাইকেল ও ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার

কুখ্যাত মাদক কারবারী রুবেলসহ এক নারী সহযোগী গ্রেফতার, মোটরসাইকেল ও ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার

কুখ্যাত মাদক কারবারী রুবেলসহ এক নারী সহযোগী গ্রেফতার, মোটরসাইকেল ও ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার

১৭/০৫/২০২৬ খ্রি. সকাল ১১:৫০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশী করে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে ১৩টি মাদক মামলা এবং রহিমা আক্তার (রুবেলের স্ত্রী) এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ রুবেল 
পিতা- মইন উদ্দিন

২। মোছাঃ রহিমা আক্তার
স্বামী- মোঃ রুবেল
উভয় সাং- রাজাপুর (পূর্ব পাড়া, মিন্টু চৌধুরীর বাড়ীর সাথে)
থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। 

ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন