শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কিশোরগঞ্জ জেলা শহরের ফুটপাতে অবৈধ দোকানপাট নির্মাণ,ও রাস্তা-ঘাটে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা শহরের ফুটপাতে অবৈধ দোকানপাট নির্মাণ,ও রাস্তা-ঘাটে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা শহরের ফুটপাতে অবৈধ দোকানপাট নির্মাণ,ও রাস্তা-ঘাটে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ। 

কিশোরগঞ্জ শহরের তেরিপট্টি মোড় থেকে শুরু করে রথখলা এবং গৌরাঙ্গ বাজার মোড় পর্যন্ত ফুটপাতে অবৈধ দোকানপাট  ও হকারদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ করেছে কিশোরগঞ্জ শহরের হকার্স ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করে হকার্স ব্যবসায়ীর নেতারা। এর আগে বেলা ১২টার দিকে শহরের গৌরাঙ্গ বাজারে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক সহ সকল ব্যবসায়ীরা একত্রিত্ব হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে,মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় জেলা প্রশাসকের সামনে সড়কটি ৩০মিনিট অবরোধ করে রাখেন ব্যবসায়ী নেতৃবৃন্দ, এতে করে যানচলাচলের তিব্র বিঘ্ন ঘটে।  এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। খোজ নিয়ে জানা গেছে,গত শনিবার ২৯শে নভেম্বর রাত গৌরাঙ্গ বাজার আটারবাড়ির কাচারী মোড়ে পাল ট্রেডার্স নামক দোকানের সামনে কয়েকজন হকার তাদের ভ্যান গাড়ী নিয়ে আসে। পরে হকাররা তাদের মালামাল ভ্যান গাড়িতে রাখার সময় পাল ট্রেডার্সের মালিক তাদের ভ্যান গাড়ী সরিযে নিতে বলে। এতে হকররা ক্ষিপ্ত হয়ে পাল ট্রেডার্সের মালিককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতরভাবে জখম করে। এসময় তাকে বাঁচাতে আসলে আরো ৫-৬জন ব্যবসায়ী আহত হয়।
এইঘটনায় তাৎক্ষণিক গৌরাঙ্গ বাজার, তেরীপট্টী,রথখলা,ঈশাখাঁ রোডস্হ এলাকার দোকানপাটের ব্যবসায়ীরা নিজ উদ্যোগে বন্ধ ঘোষনা করে রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। পরে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়র্ন্ত্রনে আনে।
এইসময় উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ- দেলোয়ার হোসেন দিলু, কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান খান মনির, ঈশাখাঁ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহবুব আলম,সাধারণ সম্পাদক মো.ইফতিখার খান রপ্পি,কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.মাসুজ্জামান মাসুদ, গৌরাঙ্গ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল সিন্ধা,কিশোরগঞ্জ প্রেস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.জাবেদ ইকবাল প্রমুখ।