শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

৭৫ বছরে পা রাখলো মোংলা বন্দর, বর্ণাঢ্য আয়োজনে তুলে ধরা হলো সক্ষমতা

৭৫ বছরে পা রাখলো মোংলা বন্দর, বর্ণাঢ্য আয়োজনে তুলে ধরা হলো সক্ষমতা

৭৫ বছরে পা রাখলো মোংলা বন্দর, বর্ণাঢ্য আয়োজনে তুলে ধরা হলো সক্ষমতা

আজ ১লা ডিসেম্বর মোংলা সমুদ্র বন্দরের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নানা উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে এ দিনটি পালন করছে বন্দর কর্তৃপক্ষ। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যেগে শোভা যাত্রা বের হয় বন্দর এলাকায়। এ সময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবাষির্কীর উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল শাহীন রহমানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বন্দর সূত্র জানায়, ১ ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় মোংলা সমুদ্র বন্দরের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫০ সালের ২৯ সেপ্টেম্বরের গেজেট নোটিফিকেশন বলে ১ডিসেম্বর ১৯৫০ সালে চালনা পোর্ট নামে এ বন্দর প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি এ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠত হয়।