রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎দুটি আম পাড়ায় মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতন

‎দুটি আম পাড়ায় মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতন

‎দুটি আম পাড়ায় মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতন

‎নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাদকৃষির গাছ থেকে দুটি আম পাড়াকে কেন্দ্র করে মোঃ আবদুল্ল্যাহ (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ নুরনবী (৬২) পলাতক রয়েছেন।

‎শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্নের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসটার্মিনাল এলাকায় সাবেক ডিসি ইসমাইলের ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত নুরনবী উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভবনের মালিক সাবেক ডিসি ইসমাইলের ভায়রা এবং ভবনটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ থেকে ৭ মাস আগে মানসিক ভারসাম্যহীন শিশু আবদুল্ল্যাহ হঠাৎ বসুরহাট বাসটার্মিনাল এলাকায় চলে আসে। এরপর থেকে স্থানীয় কয়েকজন যুবক ও এলাকাবাসী মিলে শিশুটির দেখাশোনা করে আসছেন।

‎বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম নাঈম জানান, শুক্রবার সন্ধ্যায় আবদুল্ল্যাহ ভবনের ছাদে উঠে ছাদকৃষির একটি আমগাছ থেকে দুটি আম পাড়ে। এ সময় নুরনবী তাকে বেধড়ক মারধর করেন। পরে রাতভর আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা বলেও অভিযোগ করেন তিনি। 

‎মোঃ আরিফ হোসেন। 
‎নোয়াখালী প্রতিনিধি।