শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতে পদোন্নতি প্রাপ্ত এএসআই রেজুয়ানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

রাঙ্গামাটিতে পদোন্নতি প্রাপ্ত এএসআই রেজুয়ানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

রাঙ্গামাটিতে পদোন্নতি প্রাপ্ত এএসআই রেজুয়ানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত রাঙ্গামাটি জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পেয়েছেন মো: রেজুয়ান ভূঁইয়া। আজ ২৪ মে (২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
​পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য মো: রেজুয়ান ভূঁইয়াকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানান এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। এ সময় তিনি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।পুলিশের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা করা। পদোন্নতির সাথে সাথে দায়িত্ব ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। নতুন পদমর্যাদার গৌরব অক্ষুণ্ণ রেখে সর্বোচ্চ নিষ্ঠার সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
 

জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম (পুলিশ সুপার, রাঙ্গামাটি)।
​উক্ত র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাগণ পদোন্নতি প্রাপ্ত এএসআই মো: রেজুয়ান ভূঁইয়ার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

রাঙ্গামাটি  জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম |