শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে চকরিয়ায় গ্রাহকের মানববন্ধন

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে চকরিয়ায় গ্রাহকের মানববন্ধন

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে চকরিয়ায় গ্রাহকের মানববন্ধন

‎চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জনতা শপিং সেন্টারের সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বাধ্যতামুলক ছুটিতে পাঠানো এমডি ও সিইও ওমার ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৪ মে) সকাল ১০টায় “সাধারণ গ্রাহক ইসলাম ব্যাংক বাংলাদেশ” ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক আবু নাইম আজাদ এবং পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো: আয়ুব।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন জামাল হোছাইন নুরী, মো: জায়েদ, খন্দকার মোহাম্মদ হোসেন, মাওলানা ওসমান গনি, জিয়াউল করিমসহ কয়েকশ গ্রাহক।
‎বক্তারা বলেন, গ্রাহকের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এমডি ওমার ফারুক খানকে দ্রুত পুনর্বহাল করতে হবে।

‎এসময় তারা বর্তমান এমডি জামাল উদ্দিন জসিমকে বহিষ্কার ও চেয়ারম্যান ড. জুবাইদুর রহমানের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ব্যাংক লুটের অভিযোগে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং ইসলামী ব্যাংকে সরকারের অবৈধ হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান বক্তারা। 

‎মোরশেদ আলম, চকরিয়া ( কক্সবাজার)