পুড়ে যাওয়া কালো ছাই থেকেই আবার রঙিন স্বপ্নের বীজ বপন করতে হবে।” এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা কুতুবউদ্দিন।
সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকশাইর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ সহায়তা কার্যক্রমে মেসার্স সেবা মেডিসিন হল ও মেসার্স পপুলার ফার্মেসীর প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা কুতুবউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সানাউল হক ভূইয়া, সহ-সভাপতি এইচ.এম. মুরাদ, কমিটির সদস্য শফিকুল ইসলাম, রোকনুদ্দিন চৌধুরী, নুরে আলম সিদ্দিকী, কসবা উপজেলা বিসিডিএসের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রিপন ভূইয়া, সহ-সভাপতি সবুজ খান। কার্যকরী সদস্য শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম ও শামীম আহাম্মেদ।সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো সংকটে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) দুপুর ১টার দিকে কসবা উপজেলার মনকশাইর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি ঔষধের ফার্মেসীসহ মোট তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: