সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভুয়া শিক্ষার্থী আটক


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আটক ব্যক্তির নাম সীমান্ত ভৌমিক (১৯)। খুলনা সদরের এই যুবক ২০২৪ সাল থেকে নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে ক্যাম্পাসে অবস্থান করছিলেন বলে জানা গেছে।মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে তাকে ধরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইখলাস বিন সুলতান বলেন, ‘সীমান্তের সঙ্গে তার পরিচয় হয়েছিল সাধারণ শিক্ষার্থীর মতোই। তবে আচরণগত অসঙ্গতি ও বিভিন্নজনের কাছে টাকা ধার চাওয়ার ঘটনা সন্দেহ তৈরি করে।’

তিনি বলেন, ‘গতকাল শুনলাম সীমান্ত আরেকজনের কাছে টাকা চেয়েছে। মঙ্গলবার সকালে দেখা করে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।’

দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন জানান, ২০২৪ সালে রেল ক্রসিং এলাকায় তাদের প্রথম পরিচয় হয়। দক্ষিণ ক্যাম্পাসে পাশাপাশি ভাড়া বাসায় থাকতেন তারা। তার মাধ্যমেই সীমান্তের পরিচয় হয় দোকানদার ও অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে।

সাখাওয়াত বলেন, ‘সে অনেকের কাছ থেকে টাকা ধার নিত। আজ সন্দেহজনক আচরণের কারণে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। সে মেরিন সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিলেও বিভাগে কেউ তাকে চেনে না। এরপর আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি।’