শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগের এমপিরা সরকারী বরাদ্দ চুপিসারে হজম করে ফেলতেন" সরোয়ার আলমগীর

আগের এমপিরা সরকারী বরাদ্দ চুপিসারে হজম করে ফেলতেন" সরোয়ার আলমগীর

আগের এমপিরা সরকারী বরাদ্দ চুপিসারে হজম করে ফেলতেন" সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, তারেক রহমানের দক্ষ নেতৃত্বে দেশ সঠিক পথে এগোচ্ছে। তারই আলোকে আজ মিটিং করে স্বচ্ছতা বজায় রাখতে সরকারি বরাদ্দ পত্র প্রকাশ্যে বণ্টন করা হচ্ছে। ফটিকছড়ির আগের অনেক এমপিরা সরকারী বরাদ্দ চুপিসারে হজম করে ফেলতেন। আমার হাতে দূর্নীতির কালো দাগ লাগবেনা, স্বচ্ছ ভাবে সরকারি বরাদ্দ বণ্টন করা হচ্ছে, হবে। 
সোমবার (২৫ মে) বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়িতে কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফটিকছড়ি উপজেলা, নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে বিবিরহাটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী।
উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, বাবু মিহির চক্রবর্তী, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, শহিদুল আজম, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবুল কালাম আজাদ, আবুল কালাম, আবু আজম তালুকদার। 
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম মেম্বার, বেলাল উদ্দিন, সাইফুদ্দিন, মোঃ আকরাম, এমদাদুল ইসলাম মুন্না, শামীম আলমগীর রুবেল, সাইফুল হায়দার রাসেল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।