শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে অধিদপ্তরাধীনকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে অধিদপ্তরাধীনকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে অধিদপ্তরাধীনকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত


 নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীরা (পরিবার পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক) কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপজেলার পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন এবং সৈয়দপুর পৌরসভা এলাকায় কর্মরত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকেরা অংশ নেন। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. আব্দুল মোতালেব, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফডবিউভি) মো. নাজমা বেগম, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মনোয়ার হোসেন ও বোতলাগাড়ী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিমেষ চন্দ্র রায় প্রমুখ।
 কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে চব্বিশ ঘন্টায় মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা, প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, প্রসবকালীন সেবা ও শুন্য থেকে পাঁচ বছরের শিশুদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই অত্যন্ত  কঠোর পরিশ্রম করে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি। অথচ আজ অবধি আমাদের চাকরির কোন রকম নিয়োগ বিধি করা হয়নি। ফলে আমার চাকরির শুরুতেই যে যে পদে যোগদান করেছি, চাকরি শেষে সেই পদে থেকে আমাদের অবসরে যেতে হচ্ছে। যদিও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি বলবৎ রয়েছে। কিন্তু আমাদের চাকরিতে কোন রকম পদোন্নতি নেই। গত চব্বিশের ৫ আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যূত্থানের পর  বৈষম্যহীন সোনার বাংলাদেশে আমরা  আজও বৈষম্যের শিকার হচ্ছি।
 বক্তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীদের চাকরির নিয়োগ বিধি অবিলম্বে  বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আগামী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।