নোয়াখালী হাতিয়ায় সমির মাঝি নামে এক জেলের ঝালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের দুটি কোরাল মাছ। যা বিক্রি করা হয়েছে ৪৬ হাজার ২ শত টাকায়।
সমির মাঝির বাড়ী উপজেলার চরকিং ইউনিয়নে শুল্লকিয়া গ্রামে।
মঙ্গলবার বিকালে উপজেলার চেয়ারম্যান ঘাটে সুমি ফিস এজেন্সী নামক আড়তে এই মাছ বিক্রি হয়। আড়তের মালিক নাজিম মোল্লা জানান, দুপুরের পর জেলেরা ট্রলারে এই মাছ চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে। হাতিয়ার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এই মাছ পাওয়া যায়। জেলেরার কোরাল জাল ব্যবহার করে মাছ ধরে।
নাজিম মোল্লা আরো জানান, মাছ দুটি আড়তে আনা হলে ডাকে তোলা হয়। তাতে সর্বোচ্চ মূল্য উঠেছে কেজি ১হাজার ৪শত টাকা। পরিমাপ করে ৩৩ কেজি ওজনের মাছ দুটির মূল্য দাড়িয়েছে ৪৬ হাজার ২ শত টাকা। চেয়ারম্যান ঘাটের এক ব্যাপারী মাছ দুটি কিনে নিয়ে যায়।
এদিগে মাছ দুটি ডাকে তোলা হলে অনেকে এসে ভিড় করেন। চেয়ারম্যান ঘাট মাছ বাজারে অনেকে মাছের ছবি তুলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন।
হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি
