শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটি শহরের সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবীও রয়েছে।  

শুক্রবার (২৯ মে) তাদের গ্রেফতার করা হয়।​পুলিশ জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার সমতা ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।


​গ্রেফতারকৃতরা হলেন,শেরপুরের নালিতাবাড়ির মায়াঘাসি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শাহজাহান (৩৫), নেত্রকোনার দুর্গাপুরের আরাপাড়া গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে রাজ্জাক (৪৪), রাঙ্গামাটির লংগদুর রাজনগর গ্রামের মোঃ আজিজুলের ছেলে মোঃ দিদার হোসেন (২৮) এবং শেরপুরের নালিতাবাড়ির শালমারা গ্রামের আজাহার আলীর ছেলে সুরুজ আলী (২৮)। 

তারা সবাই দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া ও শ্রমিক হিসেবে আত্মগোপনে ছিলেন।


​কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ নিয়মিত ওয়ারেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

​রাঙ্গামাটি  জেলা প্রতিনিধি:

মোঃ কামরুল ইসলাম,