ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৬ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর-৩ সংসদ সদস্য জননেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (এমপি)। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়টি দীর্ঘ বৎসরের পুরনো।
এই উচ্চ বিদ্যালয় থেকে অনেক ছাত্র-ছাত্রী আজ দেশের বিভিন্ন স্থানে সুনাম অর্জন করে আসছে। বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের জন্য তিনি আশ্বস্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ, প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
মো:সোহেল রানা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।