দীর্ঘদিন যাবৎ অসুস্হ কসবা আকছিনা কোল্লা বাড়ি দরিদ্র পরিবারের মোছা: জান্নাত আক্তার সে কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না। যার জন্য অল্প বয়সে ছোট এই কিশোরীর জীবন একেবারেই থেমে যাচ্ছিল ঘটনাটি কসবা উপজেলার একটি মানবিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো আসফাতুল হোসেন ভূইয়া এলমান জানতে পেরে গত অক্টোবর মাসে তার বাড়িতে গিয়ে প্রাথমিক খোজ খবর নেন অর্থ সহয়তার মাধ্যমে অসুস্থ জান্নাতের পাশে দাড়ান এবং সমাজের বিত্তবান সহ সকল প্রবাসীদের আহ্বান জানান অসুস্হ জান্নাতের চিকিৎসা কাজে আর্থিক সহযোগিতার হাত বাড়াতে।
সম্প্রতি মোছা জান্নাত আক্তারের উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া চেন্নাইয়ের একটি উন্নত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো সালাউদ্দিন ও সহকারী শিক্ষক জনাব মো বিল্লাল স্যার এবং জনাব মো মনির স্যার ও সকল শিক্ষকদের তত্বাবধানে, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সহযোগিতায় ভালো একটি পরিমাণ অর্থ সহযোগিতা,পাশাপাশি কসবা মহিলা কলেজ থেকেও অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর ব্যানারে এই আর্থিক উপহার প্রদান করা হয় যা ইতিমধ্যে অসুস্থ জান্নাতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তার চিকিৎসা তরান্বিত করতে। অসুস্থ জান্নাতের পাসপোর্টের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে,এই কাজে সার্বিক সহায়তা করছেন জনাব মো আশিক।
গত ২৫ নভেম্বর কসবা মহিলা কলেজের অফিস কক্ষে অসুস্থ জান্নাতের হাতে আনুষ্ঠানিক ভাবে পাসপোর্ট তুলে দেওয়া হয়।এই সময় উপস্থিত ছিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো আসফাতুল হোসেন ভূইয়া এলমান,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ তসলিম মিয়া ও অধ্যাপক জানে আলম, জনাব মো আশিক ও কসবা মহিলা মাদ্রাসার সভাপতি জনাব মো সাদ্দাম হোসেন ও আরো কসবা মহিলা কলেজের শিক্ষকবৃন্দ।
সম্মানিত ভিউয়ার্স অসুস্থ জান্নাতের চিকিৎসার জন্য আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন উল্লেখিত বিকাশ নাম্বারে |
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।