রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ জিয়ার মৃত্যু দিবসে মেজবান খাওয়ালেন ইঞ্জিনিয়ার তানভীর

শহীদ জিয়ার মৃত্যু দিবসে মেজবান খাওয়ালেন ইঞ্জিনিয়ার তানভীর

শহীদ জিয়ার মৃত্যু দিবসে মেজবান খাওয়ালেন ইঞ্জিনিয়ার তানভীর

নোয়াখালীর হাতিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া, মুনাজাত ও ভোজের আয়োজন করা হয়েছে।


শনিবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানবীর উদ্দিন রাজীব তার সোনাদিয়া ইউনিয়নের নিজ বাড়িতে এই আয়োজন করেন।


আয়োজক তানবীর উদ্দিন রাজীব বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তার আত্মার মাগফিরাত কামনায় এই আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ভোজের আয়োজন করা হয়।


এই আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


এসময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন আলী সহ অন্যান্য বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অন্যতম রূপকার। দেশের উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

হানিফ উদ্দিন সাকিব

হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি