রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পানছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পানছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০শে মে শনিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী ও যুগ্মসাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, সহ যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, আজ আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, পানছড়ি থানা ধীন কলোনী পাড়া জামে মসজিদের ইমাম মোঃ আব্দুর রহমান। এ সময় উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

আজিজুর রহমান শাহীন পানছড়ি উপজেলা প্রতিনিধি