বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার ফুলবাড়ি বাজারে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ
এবং রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল আলিম এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য এস এম আব্দুল রাজ্জাক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এস এম আব্দুল আওয়াল মুখ্য সমন্বয়ক, এসডিজি বিষয়ক কার্যক্রম, প্রধানমন্ত্রীর কার্যালয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন *ডা. মো. এইচ আর হাবিব*।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি এবং জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মো :মুরাদ হোসেন
রাজশাহী জেলা