শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রায়পুর উন্নয়ন ফোরামের কার্যালয় উদ্বোধন, কর্মপ্রণালী প্রণয়ন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রায়পুর উন্নয়ন ফোরামের কার্যালয় উদ্বোধন, কর্মপ্রণালী প্রণয়ন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রায়পুর উন্নয়ন ফোরামের কার্যালয় উদ্বোধন, কর্মপ্রণালী প্রণয়ন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুর উন্নয়ন ফোরামের উদ্যোগে কার্যালয় উদ্বোধন, কর্মপ্রণালী প্রণয়ন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ১০টায় রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ এলাকার নিউ কলোনী রোডস্থ গাজী বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী আমি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা শাওন, শিল্পপতি হুমায়ুন কবির, পৌর ১নং ওয়ার্ডের মাস্টার দেলোয়ার, সুমনসহ ফোরামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে রায়পুর উন্নয়ন ফোরামের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কর্মপ্রণালী প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ঈদ পুনর্মিলনীর মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

বক্তারা তাদের বক্তব্যে রায়পুরের সার্বিক উন্নয়ন, নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রায়পুর গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় রায়পুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নও গুরুত্ব পায়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রহিম। শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: