রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড দুই ভাইয়ের বসতবাড়ির আটটি কক্ষ পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড দুই ভাইয়ের বসতবাড়ির আটটি কক্ষ পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড দুই ভাইয়ের বসতবাড়ির আটটি কক্ষ পুড়ে ছাই


 গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ মধ্যপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সহোদর ভাই রফিকুল ইসলাম ও আব্দুল মালেকের বসতবাড়ির আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
 বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাওরাইদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
প্রতিবেশীরা জানান, ঘটনাস্থলের বাসিন্দারা তখন গভীর ঘুমে ছিলেন। বাড়ির এক সদস্য হঠাৎ একটি কক্ষ থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে জাগিয়ে তোলেন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্তদের স্বজন ও স্থানীয় বাসিন্দা আলম মাস্টার জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রফিকুল ও মালেকের বাড়ির আটটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। ‘আগুন ভয়াবহ ছিল। মালামাল কিছুই বের করা যায়নি। তবে প্রাণে সবাই বেঁচে গেছে’ বলেন তিনি।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম বলেন, বড় ধরনের আগুনে ঘরের ভেতর ঢুকে কিছুই বের করা সম্ভব হয়নি। “জীবনটা আল্লাহ বাঁচাইছে, কিন্তু ঘর-বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে,” বলেন তিনি। অগ্নিকাণ্ডে তাদের কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। “আটটি কক্ষের সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে,” বলেন তিনি।