শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার শালিখায় সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার

মাগুরার শালিখায় সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার

মাগুরার শালিখায় সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার

মাগুরার শালিখা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিল্লাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার সিংড়া বাজারের থৈপাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বাড়ি উপজেলার তালখড়ি ইউনিয়নের বলাই নাঘোসা গ্রামে।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিগত সরকারের সময় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার সঙ্গে সম্পৃক্ততার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসে। এসব অভিযোগের ভিত্তিতে তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন।


শালিখা থানা সিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত কুমার সাহা জানান, বিল্লাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন তৎপরতা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি এলাকায় প্রভাবশালী একটি গোষ্ঠীর হয়ে কাজ করতেন এবং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার নিয়ন্ত্রণে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তালখড়ি ও ধনেশ্বরগাতি ইউনিয়নে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গেও তার নাম স্থানীয়ভাবে আলোচিত ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের কোনো রায় বা আনুষ্ঠানিক প্রমাণের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


এদিকে, গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

জসীম উদ্দীনঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ