শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেল আর নেই

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেল আর নেই

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেল আর নেই

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এফ এস জামিল পাভেল আর নেই। আজ মঙ্গলবার (২ জুন-২০২৬ইং) বিকেল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


‎মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।


‎সাংবাদিকতা অঙ্গনে এফ এস জামিল পাভেল ছিলেন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


‎এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


‎এফ এস জামিল পাভেলের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা অঙ্গন একজন অভিজ্ঞ, সাহসী ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালো। তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


‎ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‎ স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন