শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে জমজমাট গ্রামীণ ঘোড়দৌড় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে জমজমাট গ্রামীণ ঘোড়দৌড় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে জমজমাট গ্রামীণ ঘোড়দৌড় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। ধান কাটা শেষে কৃষকদের ফাঁকা মাঠে প্রতিবছরের ন্যায় এবারও এ আয়োজন করা হয়। বুধবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।
 

আদমপুর ও ভিটাবল্যা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ বছরের ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ঘোড়া ও আরোহীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দেখতে আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী মাঠে ভিড় জমান। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
ঘোড়দৌড় উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীণ মেলারও। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, মিষ্টান্ন, স্থানীয় খাবার ও নানা পণ্যের দোকান বসে, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি নাফিজ ইকবাল এবং স্থানীয় ওয়ার্ড সদস্য মাসুম বিশ্বাস।
 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় তারা গ্রামীণ ক্রীড়া ও লোকজ সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয়দের বিশ্বাস, ঘোড়দৌড় শুধু একটি খেলা নয়, এটি বাংলার গ্রামীণ ঐতিহ্য, সম্প্রীতি ও আনন্দের এক অনন্য প্রতিচ্ছবি। প্রতি বছরের মতো এবারও এই আয়োজন এলাকাবাসীর মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করেছে।