রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রিভস-রোচ বীরত্বে হার এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

গ্রিভস-রোচ বীরত্বে হার এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

গ্রিভস-রোচ বীরত্বে হার এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হওয়া দলের সামনে লক্ষ্য ৫৩১ রানের। তার উপর জবাব দিতে নেমে ৭২ রানের মধ্যে নেই ৪ উইকেট। এমন অবস্থানে থাকার পরও নিউজিল্যান্ডের কাছ থেকে জয় হাতছাড়া হয়ে যাবে, কল্পনা করেছিল কে?কিন্তু সেটাই হলো। জাস্টিন গ্রিভস ও কেমার রোচের বীরত্বে হার এড়ালো ওয়েস্ট ইন্ডিজ। আদায় করে নিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম পয়েন্ট। শুধু তাই নয়, গ্রিভস ও রোচ যেভাবে ক্রিজ আঁকড়ে ধরেছিল, দিনের খেলা আর কিছুক্ষণ বাকি থাকলে হয়তো সর্বোচ্চ রান তাড়ার বিশ্বরেকর্ডটাও গড়ে ফেলতো তারা। পঞ্চম দিনের খেলা যখন শেষ হয় তখন তারা পিছিয়ে ছিল ৭৪ রানে। ১৬৩.৩ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৫৭ রান। গ্রিভস ২০২ আর রোচ ৫৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে বিপর্যয়ে পড়া দলের হাল ধরে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন শাই হোপ।

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডে ২৩১ রান করার পর ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৬৭ রান। ৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন টম লাথামরা। দ্বিতীয় ইনিংসে কিউরা ৮ উইকেটে ৪৬৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। এছাড়া ১৪৫ রান করেন লাথাম। উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩১ রান।