সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে দেশটির সরকার।স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ ঘোষণা দেন। তিনি ইমরান খানকে ‘যুদ্ধ উন্মদনায় চরমপন্থি’ বলে অভিহিত করেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পিটিআই প্রতিষ্ঠাতাকে ‘মানসিক ভারসাম্যহী ‘ ও  জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করার কয়েক ঘণ্টা পরই আতাউল্লাহ তারার এই মন্তব্য এল।
 
জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তারার বলেন, ‘আইন এবং প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়া হয়। এখন থেকে ইমরান খানের সঙ্গে কারাগারে আর কোনো বৈঠক হবে না, সব বৈঠক নিষিদ্ধ।’
 
কারাগারের বাইরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, এখন রাষ্ট্রের শাসন পুনরুদ্ধারের সময় এসেছে। কারাগারে কোনো সভা হবে না, সমাবেশের অনুমতিও দেয়া হবে না।