শিক্ষকদের সমস্ত আন্দোলনের তাদের পাশেই আমাদের অবস্থান ছিলো। আগামীতেও থাকবে। শিক্ষকদের আন্দোলন যৌক্তিক। এই দেশের পরিস্থিতি এমন যে, বাচ্চা না কানলে যেমন মা দুধ দেয় না। এইভাবে যাদের দাবি দাওয়া আন্দোলন না করলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে দাবি দাওয়া আদায় করা যায় না। এটা সিস্টেম হয়ে গেছে এই দেশে, ভবিষ্যতে থাকবে না। তিনি আরো বলেন, বর্তমানে নন পলিটিকাল সরকার। পলিটিকাল সরকার তারা অনেক কিছু চিন্তাভাবনা করেই কাজ করে। বর্তমান সরকারে ইঙ্গিত করে বলেন, তাদের চাপ দিয়ে অন্যান্য সবাই তাদের দাবি দাওয়া আদায় করে নিচ্ছে। আমরাও (শিক্ষকরা) চাপ দিলেও আমাদের অধিকারটা কেন আদায় করবে না? তাদের যে আন্দোলন চলছে তাদের দাবি আমি যৌক্তিকভাবে সমর্থন করি। এটাকে নেগেটিভভাবে দেখার কিছু নাই। এটাকে কেন্দ্র করে কারো সাথে না পেরে শিক্ষকদের নরম পেয়ে আন্দোলনের কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলী করে দিয়েছে। এটার আমি ব্যক্তিগতভাবে বিরোধিতা করি। আমি আশা করি সরকার এ সিদ্ধান্তটা পাল্টাবে।
তিনি আরো বলেন, শিক্ষকরা কীভাবে ফাস্টক্লাস নাগরিক তৈরি করবেন। শিক্ষক বাংলাদেশে কতজন আছে? তার বেতন বৃদ্ধি করলে কয় টাকা যায়? শিক্ষা ক্ষেত্রে ইনভেস্ট করা লস নয়, এইটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আপনারা শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণিতে উন্নীত করেন। তাদের মর্যাদা সমাজে একটি সম্মানজনক স্থানে অধিষ্ঠিত করতে হবে। তখন ছাত্র ছাত্রীরাও ওইধরণের মানসিকতায় উদ্ভুদ্ধ হবে। এটা আমাদের জায়গা থেকে একটা প্রস্তাবনা। আমরা জানি না আমরা কতটুকু পারবো। এটার জন্য আমরা একটা রাজনৈতিক দলের একটি দেশকে বদলের কিছু মূল ফোকাস পয়েন্ট থাকে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষায় নৈতিক মূল্যবোধের জাগরণের মাধ্যমে এ সমাজকে পরিবর্তন করতে হবে। তার আগে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে।
গণ অধিকার পরিষদ কেন্দ্রী সভাপতি নুরুল হক নুর গলাচিপা উপজেলার সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিদের সাথে সৈজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার বেলা ১২টার দিকে গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে গণ অধিকার পরিষদের উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় গণ অধিকার পরিষদের গলাচিপা শাখার আহŸায়ক আলহাজ্ব হাফিজুর রহমেনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, উপাধ্যক্ষ নিরোধ লাল শিকদার, সহকারী শিক্ষক মুক্তা রহমান ফাহিমা, আনোয়ার শিপন, সাংবাদিক প্রতিনিধি মু.খালিদ হোসেন মিলটন, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাইম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ২০২৪ এর আন্দোলনে মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তনে শিক্ষকদের কাÐারী হবেন শিক্ষক। এই পরিবর্তন কোনক্রমেই শিক্ষকদের ভূমিকা ছাড়া সম্ভব নয়। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের জন্য পুলিশ, প্রশাসন, আইন-আদালত বিভিন্ন ধরণের প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি বিধি বিধানের সংস্কারে জন্য সরকার অনেকগুলো কমিশন করে দিয়েছিল। তাদের সমন্বয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন। তারা হচ্ছে সংগঠিত জনগণের সুসংগঠিত জনগণের প্রতিনিধত্বকারী রাজনৈতকি দল। স্বাভাবিকভাগে গণ অধিকার পরিষদ, বিএনপি ও জামায়েত ইসলামীসহ অনেক সংগঠন তারা জনগণের একটা অংশের প্রতিনিধিত্ব করে। যে কারণে রাজনৈতিক দলগুলো বলা হয় সুসংগঠিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন। সেই রাজনৈতিক দলগুলো সাথে আলাপ আলোচনা শেষে বেশ কিছু বিষয়ে তারা একটি ঐক্যমত্যে পৌঁছেছে। যেটি নিয়ে একটি জুলাই সনদ হয়েছে। যার অনেকগুলো আদেশ বাস্তবায়ন হয়েছে। যার বাকিগুলো আগামী সংসদ নির্বাচনের পরে পর্যায়ক্রমে সংসদে বাস্তবায়ন হবে।#
রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী।