বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ৫ ফার্মেসিতে জরিমানা: মূল তথ্য

কসবায় ৫ ফার্মেসিতে জরিমানা: মূল তথ্য

কসবায় ৫ ফার্মেসিতে জরিমানা: মূল তথ্য


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে পাঁচ ঔষধ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত । বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে ও ভিতরে থাকা এসব ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানজিল কবির।  এসময়  ব্রাহ্মণবাড়িয়া জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,  জেলা ঔষধ প্রশাসনের আবেদনের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় মা মনোয়ারা ফার্মেসী,  সততা ফার্মেসী ও ফারদিন ফার্মেসীসহ ৫ টি ফার্মেসীকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং ভবিষ্যতে এসব কর্মকান্ডে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে সতর্ক করে দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির বলেন,  জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে সংরক্ষিত ঔষধের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।  জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতে সারা উপজেলায়ই পরিচালনা করা হবে। এসব বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে উপজেলা প্রশাসন ।

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।