শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ এবং পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি এলাকা ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন এর করেঙ্গাতলী এলাকায় পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে আজ ১৭ জুন হতে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালন করা হয়েছে।পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ অভিযান সাজেক ও রুপকারী ইউনিয়নে চলমান থাকবে।

উক্ত কর্মসূচিতে ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী তিন লক্ষ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের মাধ্যমে বছর ব্যাপী বাঘাইহাট জোনের তত্ত্বাবধায়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

উক্ত বৃক্ষরোপণ অভিযানে  সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান।পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ ভূমিধস প্রতিরোধ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আশা ব্যক্ত করেন,
বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি অন্যান্য এলাকার মতো এই এলাকায়ও অব্যাহত থাকবে।

আনোয়ার হোসেন (বাঘাইছড়ি) রাঙ্গামাটি প্রতিনিধি।