শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হেলমেট পরুন, নিরাপদে চলুন

হেলমেট পরুন, নিরাপদে চলুন

হেলমেট পরুন, নিরাপদে চলুন

ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন 
হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ
‎জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫ ঘটিকা হতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
‎কর্মসূচির আওতায় মোটরসাইকেলে হেলমেটবিহীন অবস্থায় চলাচলকারী চালকদের থামিয়ে তৎক্ষনাৎ  আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে সচেতন করার লক্ষ্যে একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় ৩৪ জন মোটরসাইকেল চালকদের তাদের নিজ খরচে নতুন হেলমেট ক্রয় করে নিয়মিত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।
‎ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আইনমান্যকারী মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে সর্বদা সবাইকে হেলমেট পরিধান করে নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়।
‎কর্মসূচিতে উপস্থিত থেকে জনাব এম এম রকীব উর রাজা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আঘাতের ঝুঁকি কমাতে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট পরিধান করতে হবে।
‎উল্লেখ্য যে, গত ১৬ জুন ২০২৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া শহরে সারাদিনব্যাপী ট্রাফিক আইন মেনে চলার জন্য মাইকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সচেতনামূলক প্রচারণা চালানো হয়।