রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীর আগুন ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

নরসিংদীর আগুন ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

নরসিংদীর আগুন ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

নরসিংদীতে এনআর স্পিনিং মিলের ভয়াবহ আগুনে র্দীঘ ১৩ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নিয়ন্ত্রণে কাজ করছে নরসিংদী, মাদবধী, পলাশ ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। 

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে মিলের তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। তুলা থাকার কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে এবং গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কারখানা কতৃপক্ষ ও ফায়ার সাভির্স সূত্র জানায়, শনিবার রাত ১০টা ৫মিনিটে বৈদ্যুতিক তার গাছ থেকে স্পার্কের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্তের মধ্যেই দুইটি তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনির সাথে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দেয়।  তবে শেষ খবর পাওয়া পযর্ন্ত, প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পরও রাত ৩টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 

নরসিংদীতে এন আর স্পিনিং মিলের ডিজিএম  (একাউন্টস্) ফারুকুজ্জামান বলেন, তুলার গোডাউনের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার গাছে স্পার্ক করে। ওই সময় আগুনের একটি ফুলিঙ্গ তুলার উপর পরে। সাথে সাথে আগুন লেগে যায়। মুহুর্ত্তের মধ্যেই সেই আগুন পুরো গোডয়াউনে ছড়িয়ে পরে। প্রথমে আমরা কারখানার সকল গেইট খুলে দেই। এবং কর্মরত শ্রমিকদের বাহিরে বের করে নিয়ে আসি। কারখানার ফায়রম্যানরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।

তিনি বলেন, চোখের সামনে আগুনে সুতা ও তুলার দুইটি গোডয়াউন পুড়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো রায়হান বলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।