শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবতার পাশে এলমান ভূইয়া মানবিক ফাউন্ডেশন

মানবতার পাশে এলমান ভূইয়া মানবিক ফাউন্ডেশন

মানবতার পাশে এলমান ভূইয়া মানবিক ফাউন্ডেশন

কসবা উপজেলার আতা চারা গ্রামের অসহায় জমসিদ মিয়া দীর্ঘদিন ধরে গুরুতর রোগে ভুগছেন। সাধ্যমতো চিকিৎসা ও ওষুধ সেবন করলেও উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু আর্থিক সংকটের কারণে তার পক্ষে উন্নত চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না, ফলে চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
 

বিষয়টি জানতে পেরে কসবা উপজেলার মানবিক সংগঠন এলমান ভূইয়া মানবিক ফাউন্ডেশন তাদের ৭ম মানবিক কার্যক্রম হিসেবে জমসিদ মিয়ার পাশে দাঁড়ায়। সোমবার অসুস্থ জমসিদ মিয়ার বাড়িতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসফাতুল হোসেন ভূইয়া (এলমান) তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন C.T.L-এর সহ-সভাপতি লোকমান হেকিম।
 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে জমসিদ মিয়ার চিকিৎসার পথ আরও সহজ হবে এবং তিনি ও তার পরিবার নতুন করে বাঁচার আশা ফিরে পাবে।
আসুন, মানবতার ডাকে সাড়া দিই। অসহায় জমসিদ মিয়ার চিকিৎসায় যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার সামান্য সহায়তাও একজন মানুষের জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।। শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম। কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।