শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা ফয়সাল খন্দকার।

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা ফয়সাল খন্দকার।

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা ফয়সাল খন্দকার।

চাঁদপুর জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে  ইসমাইল পাটোয়ারীকে আহবায়ক, মো. জিয়াউর রহমান সোহাগকে সদস্য সচিব করে ২৪ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন কারানির্যাতিত রাজপথে আন্দোলন সংগ্রামে থাকা ত্যাগী ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল।
 

জানা যায়, মোহাম্মদ ফয়সাল খন্দকার বিগত আওয়ামীলীগের আমলে অনেক হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন। মোহাম্মদ ফয়সালকে ২০২৪ সালের ১৪ জুলাই   মতলব দক্ষিণ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ডান পাজরের হাড় ভেঙে দেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিকসহ ছাত্রলীগের সন্ত্রাসরা। ২০২৩ সালের ২৮ অক্টোবর  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এই ছাত্রনেতা ফয়সাল।  ২০২৪ সালের ২৪ মার্চ রাতে মতলব দক্ষিন থানার সাবেক ওসি রিপন বালা রাস্তা থেকে তুলে নিয়ে বেধম মারধর করে ও শারীরিক নির্যাতন চালায়েছে। কিশোর বয়সে ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনের আগের রাতে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেয়। এছাড়াও ছাত্রদল নেতা মোহাম্মদ ফয়সাল বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকান্ড করে আসছে। দলের দূর্সময়েও তিনি রাজপথে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন। 
 

কমিটি ঘোষণার পর মোহাম্মদ ফয়সালের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।
নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফয়সাল বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও বিস্তৃত করবো। তিনি আরও বলেন, আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সর্বোচ্চ পালন করে যাব। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। 

জসিম উদ্দিন:চাঁদপুর প্রতিনিধি: