চট্টগ্রামের ফটিকছড়িতে শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার (১৯ জুন) বিকেলে ফটিকছড়ির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীর এমপি। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। দেশের উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বিকাশে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে হবে। দেশের স্বার্থে তাঁর দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ অনুসরণ করে কাজ করে যাচ্ছেন তারেই পুত্র তারেক রহমান।
সরওয়ার আলমগীর বলেন-জিয়াউর রহমান ও বেগম খালেদ জিয়া সবসময় দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল । কিন্তু তৎকালীন সময়ের দেশ-বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়ে কিছু
বিপথগামী সৈনিকের হাতে এ মহান নেতা শাহাদাত বরন করেন। ঘাতকদের মধ্যে কয়েকজন সেই দিন ফটিকছড়ি উপর দিয়ে পালানোর সময় জনগনের হাতে ধৃত হন।
তাঁর স্বপ্ন পূরনে কাজ করে যাচ্ছেন তারেই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সমৃদ্ধি বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রীকে সবাই সহযোগিতা করার আহবান জানিয়ে এমপি সরোয়ার আলমগীর তার সংসদীয় আসন ফটিকছড়িকে সিঙ্গাপুর নই সমৃদ্ধি ফটিকছড়ি বানানো কথাও উল্লেখ করেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চন। উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী ও মুনসুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারেক, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, মহিন উদ্দিন আজম তালুকদার, মহিববুল্লাহ বাহার, নাজিম উদ্দীন বাচ্চু, শহিদুল আজম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ সেবুল, হাফেজ জয়নাল আবেদীন, রকিবুল আলম চৌধুরী, হামিদুল্লাহ চৌধুরী, নাছির উদ্দীন, আবু মেম্বার, আবুল খায়ের, নুরুল ইসলাম মেম্বার, নুরু উদ্দিন, শফিউল আলম, হান্নান চৌধুরী, এয়াকুব শহিদ, মাবুদ মুন্সি, খালেদ বাবুল, জালাল চৌধুরী, হাসানুল কবির, বেলাল মেম্বার, আজম খান, বেলাল বিন নুর, মোজাহারুল ইকবাল লাভলু, জাহেদ মেম্বার, একরামুল হক, ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল, প্রিঞ্চ ওমর ফারুক, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ, মীর আকবর প্রমূখ।
সভায় সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ১০হাজার মানুষের মাঝে জিয়াফতের খাবার পরিবেশন করা হয়।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
