শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘাইছড়িতে দেশীয় ফল উৎসব ২০২৬ উদ্বোধন

বাঘাইছড়িতে দেশীয় ফল উৎসব ২০২৬ উদ্বোধন

বাঘাইছড়িতে দেশীয় ফল উৎসব ২০২৬ উদ্বোধন

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ রাখবো বারোমাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশীয় ফল উৎসব ২০২৬।
রবিবার (২১ জুন) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলার অ্যাডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সক্রেটিস চাকমা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, "শিক্ষার্থী ও অভিভাবকগণ উৎসবে অংশগ্রহণ করেন।"

উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন দেশীয় মৌসুমি ফলের সমাহারে আকর্ষণীয় স্টল ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে আম, কাঁঠাল, লিচু, জাম, আনারস, পেয়ারা, কলা, লটকন সহ নানা ধরনের দেশীয় ফল স্থান পায়। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বিভিন্ন ফল সংগ্রহ ও সাজসজ্জার মাধ্যমে প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করে তোলে।
উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন। দেশীয় ফলের পুষ্টিগুণ, ফল চাষের গুরুত্ব এবং মৌসুমি ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশীয় ফল উৎসবটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং ফল চাষ ও সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আনোয়ার হোসেন 
বাঘাইছড়ি প্রতিনিধি