শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে মন্ত্রীপদে দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী পদ থেকে মীর হেলালকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়িতে মন্ত্রীপদে দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী পদ থেকে মীর হেলালকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়িতে মন্ত্রীপদে দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী পদ থেকে মীর হেলালকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল এবং মীর হেলালকে প্রতিমন্ত্রী পদ থেকে প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২২শে জুন (রবিবার) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে 'সর্বস্তরের জনগণের' ব্যানারে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ।

​মানববন্ধনে বক্তারা পার্বত্য অঞ্চলের উন্নয়নে দীপেন দেওয়ানের অবদানের কথা স্মরণ করে বলেন, ​প্রাণের দাবি পার্বত্য অঞ্চলের শান্তি, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানের কোনো বিকল্প নেই। তাকে মন্ত্রী পদে পুনর্বহাল করা এই অঞ্চলের মানুষের গণদাবি। অনতিবিলম্বে মীর হেলালকে প্রতিমন্ত্রী পদ থেকে প্রত্যাহার করতে হবে। "পাহাড়ের মানুষের এই ন্যায্য ও যৌক্তিক দাবি যদি দ্রুত মেনে নেওয়া না হয়, তবে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।"

​সাংবাদিক চাইথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ​প্রজ্ঞা জ্যৈতি চাকমা, ​চৌধুরী বেলাল, ​মং মারমা, ​অষিমা নন্দ ভিক্ষু, ​নব কুমার চাকমা, ​পরিনীতা দেওয়ান, ​উক্রাচিং মারমা প্রমুখ।

​সমাবেশ শেষে আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে খাগড়াছড়ির প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ প্রদর্শন করেন।

অজয় সেন ত্রিপুরা,
​খাগড়াছড়ি প্রতিনিধি: