শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজার ভবিষ্যত নিয়ে নেতানিয়াহু-টনি ব্লেয়ারের গোপন বৈঠক

গাজার ভবিষ্যত নিয়ে নেতানিয়াহু-টনি ব্লেয়ারের গোপন বৈঠক

গাজার ভবিষ্যত নিয়ে নেতানিয়াহু-টনি ব্লেয়ারের গোপন বৈঠক


এতে বলা হয়, গাজা প্রশাসনের ভবিষ্যৎ, সম্ভাব্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ ( পিএ ) শাসনব্যবস্থা নিয়ে নেতানিয়াহু, টনি ব্লেয়ার গোপন বৈঠক করেন।  
তবে, নেতানিয়াহুর কার্যালয় বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
 বিস্তারিত জানার জন্য পরিচিত সূত্রগুলো কেএএনকে জানায়, ব্লেয়ার নেতানিয়াহু এবং আরব রাষ্ট্র উভয়ের সাথেই বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা উপত্যকার কিছু নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রণ নেয়ার অনুমতি দেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
এটি প্রাথমিকভাবে একটি পাইলট স্কিম হিসেবে পরিচালিত হবে, যা সফল হলে স্থায়ী হবে বলে প্রতিবেদনে বলা হয়।
এদিকে, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী প্রশাসনের তত্ত্বাবধান করার নেতৃত্ব নিতে ব্লেয়ারকে প্রস্তাব দিয়েছিলেন।
তবে, ৭ নভেম্বর ফিলিস্তিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা দাবি করেন, এর মধ্য দিয়ে গাজা উপত্যকা পরিচালনাকারী ‘পশ্চিমা বোর্ড’ ব্রিটিশ ম্যান্ডেটের দিনে ফিরে যাবে।
অন্যদিকে, ব্লেয়ার ২৩ নভেম্বর ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখের সাথে দেখা করে গাজা যুদ্ধের পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সেইসাথে পশ্চিম তীর এবং ফিলিস্তিনি রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা করেন বলে জানানো হয়।