রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধামরাইয়ে রাতে কৃষকের সব লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ধামরাইয়ে রাতে কৃষকের সব লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ধামরাইয়ে রাতে কৃষকের সব লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে এক কৃষকের লাউ ক্ষেতের সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন। এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করা ফসল এভাবে নষ্ট হওয়ায় এখন ঋণ পরিশোধ নিয়েও অনিশ্চয়তায় রয়েছে তার পরিবার।
রোববার (৭ ডিসেম্বর) কুল্লা ইউনিয়নের চর বরদাইল গ্রামে সরেজমিনে গেলে দেখা যায়—লাউ ক্ষেতের পাশেই বসে আক্ষেপ করছেন কৃষক আনোয়ার হোসেন। তিনি জানান, সকালে ক্ষেতে গিয়ে প্রথমে গাছের গোড়া ভেজা দেখতে পান। কিছুক্ষণ পর রোদ উঠলে মাচার গাছগুলো নুইয়ে পড়তে থাকে। পরে গিয়ে দেখেন—সব লাউ গাছের গোড়াই কেটে ফেলা হয়েছে।
তিনি জানান, এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে উনিশ শতাংশ জমিতে লাউয়ের চাষ করেছিলেন। ফলনও খুব ভালো হয়েছিল। কিন্তু সেই ভালো ফলনই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। এক রাতেই সব শেষ।
আনোয়ার হোসেনের স্ত্রী বলেন, “সকালে দেখি সব গাছ নুইয়ে পড়েছে। ভেবেছিলাম রোদে হয়েছে, পরে দেখি সব কাটা। কষ্ট করে ফলানো ফসল এক রাতে শেষ হয়ে গেল।”
প্রতিবেশী কৃষকরাও এ ঘটনাকে ঘৃণিত বলে মন্তব্য করেছেন। তারা জানান, রাতের অন্ধকারে এমন ঘটনা অন্য কৃষকদের মধ্যেও আতঙ্ক তৈরি করেছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরাসরি ক্ষতিপূরণের ব্যবস্থা না থাকলেও ভবিষ্যতে তাকে প্রণোদনার আওতায় আনা হবে।”
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, “এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।