শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাঙা কূলের বালু দিয়েই নদীভাঙন রোধের চেষ্টা

ভাঙা কূলের বালু দিয়েই নদীভাঙন রোধের চেষ্টা

ভাঙা কূলের বালু দিয়েই নদীভাঙন রোধের চেষ্টা

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে কালিদাস পাহালিয়া নদীর ভাঙন রোধে বালু উত্তোলন করে জিও ব্যাগ ভরাট করে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। সরেজমিনে গিয়ে স্থানীয় মানুষদের এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।স্থানীয়দের অভিযোগ, নদী থেকেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে জিও টিউব ব্যাগ ভরাট করে ভাঙন রোধের কাজ চলছে। এতে ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি উল্লেখ করে লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফেরদৌস কোরেশী জেলা প্রশাসকের কাছে গত ২ ডিসেম্বর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। স্থানীয়দের আশঙ্কা- এতে নদী ভাঙন রোধের চেয়ে ভাঙন আগের চেয়ে তীব্র হবে। এ আশঙ্কার পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের কাজ শুরু করলে তা বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা।
 
পাউবো সূত্রে জানা যায়, লেমুয়া বাজার সংলগ্ন সওদাগর পাড়ায় ভাঙন রোধে গত ১ ডিসেম্বর জিও টিউব স্থাপনে নদী থেকে বালু উত্তোলনের কাজ শুরু হয়। প্রায় ১০০ মিটার এলাকায় এ কাজের জন্য ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদার নুর নবী নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে পাইপলাইন দিয়ে ব্যাগ ভরাট করছিলেন। স্থানীয়দের আশঙ্কা, এই ড্রেজিংয়ের কারণে পাশের রাস্তা ও বসতভিটা আরও ঝুঁকির মুখে পড়বে। এতে ক্ষোভ প্রকাশ করে চাঁদপুর আদর্শ সমাজের কোষাধ্যক্ষ সৈয়দ কামরুল ইসলাম বলেন, যে স্থান থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে তার অল্প দূরেই কামাল উদ্দিনসহ স্থানীয় কয়েকজনের বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনের ফলে এ স্থানে নদী ভাঙন দেখা দিতে পারে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।