শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মওলানা ভাসানী তিস্তা সেতুতে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মওলানা ভাসানী তিস্তা সেতুতে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মওলানা ভাসানী তিস্তা সেতুতে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী তিস্তা সেতুর দক্ষিণ প্রান্তে অভিযান চালিয়ে ৮ কেজি শুকনো গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. মোমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের চড়খারোয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বোচাগাড়ী এলাকায় র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবাহী মোটরসাইকেল আটকাতে চেকপোস্ট বসানো হয়।

নীলফামারী-হ-১৩-৫৪৫০ নম্বরের ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেলটি থামানোর পর চালক রফিকুল ইসলাম সন্দেহজনক আচরণ করতে থাকেন। পরে মোটরসাইকেলের সিট খুলে বিশেষ কায়দায় লুকানো দুটি কালো কাপড়ের প্যাকেটে মোড়ানো ৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, সিমকার্ড, নগদ ৮০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে র‍্যাবের পাশাপাশি পুলিশ, আনসার ও সেনাবাহিনীও অংশ নিয়েছেন।

ঘটনার পর র‍্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মো. নওশের আলী সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় মামলা দায়ের করেছেন।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।'