সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাড়া মেলেনি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম।রোববার (৭ ডিসেম্বর) বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
 মো. আসলাম জানান, বিটিআরসির সঙ্গে বৈঠকে এনইআইআর সিস্টেম চালুর সময় এক বছর পেছানোর দাবি জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। এতে বিটিআরসি কোনো সাড়া দেয়নি। তাই সমাধান না পর্যন্ত আন্দোলন চলবে।দেশে ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম। এতে অবৈধভাবে দেশে আসা মোবাইল ফোন এক মাসের বেশি নেটওয়ার্কে সচল রাখা যাবে না। বন্ধ হবে আনঅফিশিয়াল ফোনের ব্যবসা। এমন প্রেক্ষাপটে উদ্বিগ্ন দেশের ২৫ হাজার মোবাইল ব্যবসায়ী।
 
বিটিআরসির হিসাবে, বর্তমানে ব্যবসায়ীদের কাছে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা প্রায় ৫০ লাখ পিস হ্যান্ডসেট মজুত আছে। এসব হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ চান ব্যবসায়রীরা। বর্তমানে বৈধভাবে মোবাইল আমদানিতে শুল্ক ৫৮ শতাংশ। এনইআইআর চালুর আগে শুল্কহার ১৫ শতাংশে নামানোর দাবি তাদের। ফোন আমদানির প্রক্রিয়া সহজ করার দাবিও ব্যবসায়ীদের।