লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে- অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রায়পুর পৌর শহর ওসমান চত্ত্বর থেকে, বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিলটি রায়পুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, আবার ওসমান চত্ত্বরে এসে শেষ হয় ।
এসময় যুবদল নেতা এডভোকেট আকবর হোসেন আরমান জ্বালাময়ী ভাষণ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল এর কঠোর রাজনৈতিক জবাব দেবে।
অন্যান্য নেতারা তাদের বক্তব্যে বলেন - বিদেশিদের ইন্ধনে আবারও আওয়ামীলীগ মাথাচাড়া দিয়ে অপ রাজনীতি করতে যাচ্ছে, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই- যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, আর এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে, আমরা মাঠে আছি সারাক্ষণ।
ঘরে থাকেন, আপনাদের নিরাপত্তা আমরা দিবো,বিশৃঙ্খলা সৃষ্টি করতে রাস্তায় আসবেন না।
মিছিলে উপস্তিত ছিলেন, যুবদলের জেলা সহ সভাপতি, আকবর হোসেন আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক, সুমন পাটোয়ারী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আকবর হোসেন সম্রাট, রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক, নুর এ হেলাল মামুনসহ , রায়পুর পৌর যুবদল, উপজেলা যুবদলের অসংখ্য নেতা কর্মী।
মাহবুব হোসেন রনি,রায়পুর( লক্ষ্মীপুর)প্রতিনিধি:
