শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লক্ষ্মীপুরে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার


লক্ষ্মীপুরে একটি কবরস্থান থেকে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জের বাধেঁর পোল এলাকা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। তবে অস্ত্র উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

পুলিশের ধারনা, এই অস্ত্রগুলো বিক্রি করার উদ্দেশ্যেই অস্ত্র ব্যবসায়ীরা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ-বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল,পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায় তারা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র চন্দ্রগঞ্জ ও আশপাশ এলাকায় ব্যবহার করে আসছিল। সম্প্রতি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায় পুলিশ। সেখানে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল ও বিপুল সংখ্যক অস্ত্র তৈরির জিনিসপত্র উদ্ধার করে। তারই ধারাবাহিকতা ৫টি রাইফেল ও একটি এলজি বিক্রি করার জন্য এই এলাকায় জড়ো হয়। এখবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পরে অস্ত্রগুলো কবরস্থানে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার করে।