রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেমরায় অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

ডেমরায় অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

ডেমরায় অটোরিকশার ধাক্কায় যুবক নিহত


রাজধানীর ডেমরা বামৈল এলাকায় অটোরিকশার ধাক্কায় বাবুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আশিকুর মণ্ডল আশিক জানান, বামৈল এলাকার মোল্ল্যা ডাইংয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরবর্তীতে তিনি দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তার সঙ্গে থাকা এনআইডি কার্ড থেকে জানা যায়, তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামে। বাবার নাম মতি মিয়া।