রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছিপছিপে চেহারা ধরে রাখতে যা করেন অভিনেত্রী

ছিপছিপে চেহারা ধরে রাখতে যা করেন অভিনেত্রী

ছিপছিপে চেহারা ধরে রাখতে যা করেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী কল্কি কেকলাঁ। এই অভিনেত্রীর মতো ছিপছিপে চেহারার অধিকারী কে না হতে চায়। সম্প্রতি একটি পডকাস্টে এসে জীবন ও যাপন সম্পর্কে কথা বললেন কল্কি কেকলাঁ। সকাল থেকে রাত পর্যন্ত যে যে খাবার খান, সেই সম্পর্কে বিস্তারিত জানালেন এ বলি তারকা।

আপনিও কি তার পথ অনুসরণ করতে চান?

সারাদিন বড়ই কৃচ্ছ্রসাধন করেন অভিনেত্রী। কিন্তু কল্কি বড়সড় বার্গারপ্রেমী। শুধু তাই নয়, কল্কির কন্যা আবার পাস্তা খেতেও ভালোবাসে। সপ্তাহে একবার অন্তত বোলোনিজ পাস্তা না খেলে তার চলেই না। ফ্রেঞ্চ ফ্রাইও খান তারা। স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা বার্গার শুনে চমকে যেতে পারেন। মাঝে মধ্যেই যিনি বার্গার খান, তিনি এমন তন্বী চেহারার অধিকারী হন কীভাবে? এ বিষয়ে কল্কি বলেন, ‘আমরা নানা রকম খাবার খাই। কিন্তু ফাস্টফুড খাই না।’

বার্গারের মতো খাবারও যে ‘ফাস্টফুড’-এর তকমা বাইরে থাকতে পারে, তা মনে করিয়ে দিলেন অভিনেত্রী। প্যারিসের পুষ্টিবিদ এলেন বুসিয়া সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে একটি ভিডিও  শেয়ার করে দেখিয়েছিলেন— কীভাবে একটি বার্গার স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। দোকানের অতিপ্রক্রিয়াজাত বার্গারের বদলে বাড়িতে টাটকা উপকরণ দিয়ে বানালেই সেটি স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। 

কারণ বার্গার মানে কেবল পাউরুটি, মাংস আর সবজি— এই তিন উপকরণ তো আলাদা করে অস্বাস্থ্যকর নয়। কিন্তু দোকান থেকে কিনে খেলে অনেক সময়ে এগুলোর সঙ্গে সোডাজাতীয় পানীয়, মিষ্টি, ভাজাভুজি দেওয়া হয়। সেসব বাদ দিয়ে নিজের খাবার নিজেই বানিয়ে নিতে পারেন।